33.2 C
Chittagong
Saturday, 6 June 2026
বাড়িTop Newsশবেবরাত কবে, জানা যাবে মঙ্গলবার 

শবেবরাত কবে, জানা যাবে মঙ্গলবার 

 

পবিত্র শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবেবরাত’ বলা হয়। ১৪৪৪ হিজরি সনের পবিত্র শবেবরাত কবে, তা জানা যাবে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায়। সোমবার ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

- Advertisement -nagad

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র শবেবরাতের তারিখ নির্ধারণে এদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বিজ্ঞপ্তি বলা আরও হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো— ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বরগুলো হলো— ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

- Advertisment -

সর্বশেষ

Translate »