বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের
বোয়ালখালী উপজেলা পরিষদের উপ- নিবার্চনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহাজাদা এস,এম মিজানুর রহমান স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বুধবার(২২ ফেব্রুয়ারী)বিকেলে বিআরডিবি হলরুমে মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।
এ সময় স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর প্যানেল মেয়র ও বিআরডিবি চেয়ারম্যান শাহাজাদা এস,এম মিজানুর রহমান বলেন, আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত এ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতার বিকল্প নেই । কেউ যেন ভোটাধিকার হরণ করতে না পারে। আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন দেশ ও জাতির কাছে এটিই প্রত্যাশা করি। জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের যোগ্য ও পছন্দের চেয়ারম্যান নির্বাচিত করবে। সর্বোপরি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি।
উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানা যায উপজেলায় ২ লাখ ১৬ হাজার ৮১৭ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৯২ ও ১ লাখ ১ হাজার ৭২৫ নারী ভোটার।
প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান নুরুল আলম মৃত্যুবরণ করেন।

