25.3 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িTop Newsজামালখানে দেয়াল ধসে প্রাণ হারাল যুবক

জামালখানে দেয়াল ধসে প্রাণ হারাল যুবক

 

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় পুরাতন ভবনের দেয়াল ধসে মো. জসিম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

- Advertisement -nagad

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জামালখানের সিঁড়িরগোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর।

তিনি বলেন, একটি দুইতলা পুরনো ভবন ভাঙার কাজ চলছিল। এ সময় হঠাৎ ভবনটি বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাকে চমেক হাসপাতালে নিয়ে গেছে বলে শুনেছি।

- Advertisment -

সর্বশেষ

Translate »