24 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামজেলা শিক্ষা মেলায় বোয়ালখালী উপজেলার দ্বিতীয় স্থান অর্জন

জেলা শিক্ষা মেলায় বোয়ালখালী উপজেলার দ্বিতীয় স্থান অর্জন

 

- Advertisement -nagad

নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে
জেলা প্রাথমিক শিক্ষা অফিস, চট্টগ্রাম আয়োজিত শিক্ষা মেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে বোয়ালখালী উপজেলা। চট্টগ্রাম পিটিআইয়ের অডিটরিয়াম প্রাঙ্গণে দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষার চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলাম। সহকারী জেলা শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়ার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম পিটিআইয়ের সুপারিন্টেনডেন্ট জয়নাল আবেদীন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কফিল উদ্দীনসহ জেলার মহানগর ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এদিকে, মেলায় চট্টগ্রাম জেলার প্রত্যেক উপজেলার স্টল ভরে উঠেছিল আকর্ষণীয় শিক্ষা উপকরণে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।

- Advertisment -

সর্বশেষ

Translate »