26.5 C
Chittagong
Wednesday, 8 April 2026
বাড়িTop Newsঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে

ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে

 

ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে বলে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৯ এপ্রিল) দুপুরে বনানীর বিআরটিএ প্রধান কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সড়ক/মহাসড়কে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করতে আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।

- Advertisement -nagad

তিনি আরও জানান, মহাসড়কে মোটরসাইকেল চলাচলে থাকছে না কোনও নিষেধাজ্ঞা তবে পদ্মা সেতুতে চলবে না কোনও মোটরসাইকেল ।
এ সময় আগামী অক্টোবর-নভেম্বরে ঢাকায় ইলেকট্রনিক্স বাস চালুর কথাও জানান তিনি।

তিনি বলেন, সবচেয়ে বড় ঘাটতি আমাদের শৃঙ্খলার। সড়কে সেটা কার্যকর হয়নি। পরিবহনেও হয়নি। আরও অনেক জায়গায় ছয় লেন বা আট লেন করার পরিকল্পনা আছে। তবে ডিসিপ্লিন কীভাবে কার্যকর করতে পারা যাবে সেটাই সবচেয়ে চ্যালেঞ্জ। ডিসিপ্লিন থাকলে যানজট ও দুর্ঘটনা কমবে।।

যানজটের ব্যাপারে মন্ত্রী বলেন, আমরা এ কষ্টটা দূর করতে পারছি না। এই কষ্টটা আমারও আছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রতি মিনিটে ১৬ জন রাস্তায় মারা যায়। আমাদের লোক মারা গেলে কেউ তো সেটা নিয়ে কিছু বলে না শুধুমাত্র প্রধানমন্ত্রী ছাড়া। শুধু এখনকার ব্যাপার সবার চোখে পড়ে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান, সড়ক ও সেতু সচিব এ বি এম আমান উল্লাহ নুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ ও যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

- Advertisment -

সর্বশেষ

Translate »