27.8 C
Chittagong
Thursday, 18 June 2026
বাড়িTop Newsকারাগারে ভার্চ্যুয়াল কোর্ট রাখতে বললেন প্রধানমন্ত্রী

কারাগারে ভার্চ্যুয়াল কোর্ট রাখতে বললেন প্রধানমন্ত্রী

 

নতুন অথবা পুরাতন কারাগার সংস্কার করলে ভার্চ্যুয়াল কোর্ট রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -nagad

মঙ্গলবার (১৮ এপ্রিল) শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভাশেষে ব্রিফ করার সময় সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী জানান, একনেক সভায় ১১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনঃনির্মাণ’ প্রকল্পের অনুমোদন দেয়ার সময় প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন। নতুন অথবা পুরাতন কারাগার সংস্কার করার সময় ভার্চ্যুয়ালি কোর্টের ব্যবস্থা রাখা হলে আসামিকে এক কোর্ট থেকে অন্য কোর্টে আনা-নেয়ার ঝামেলা থাকবে না।

Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরও পড়ুন: ২০ এপ্রিল থেকে পদ্মা সেতু দিয়ে চলবে মোটরসাইকেল

Advertisement
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইকোনোমিক অ্যাকসিলারেটিং অ্যান্ড রেজিলেন্স ফর নেট’ প্রকল্পটি একনেক সভা থেকে ফিরিয়ে দেয়া হয়। এ প্রকল্প নিয়ে আলোচনা করার সময় প্রধানমন্ত্রী বলেন, ভবন নির্মাণের আগে ২০ বার ভাবতে হবে। দরকার হয় বিদ্যমান ভবনগুলো সংস্কার করে ব্যবহার করতে হবে। সরকারি ৭৬ কোটি টাকা ব্যয় করে ‘বিল্ডিং ক্লাইমেট রেসিলেন্ট লাইভলিহুড ইন দি ভালনারেবল ল্যান্ডস্প্যাপস ইন বাংলাদেশ’ প্রকল্প নেয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি অর্থ ব্যয় না করে এ ধরনের প্রকল্প ক্লাইমেট ফান্ড থেকে নেয়া যায়।

ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন।

- Advertisment -

সর্বশেষ

Translate »