34 C
Chittagong
Monday, 6 April 2026
বাড়িTop Newsঈদের নামাজে মোনাজাতের সময় মুসল্লির মৃত্যু 

ঈদের নামাজে মোনাজাতের সময় মুসল্লির মৃত্যু 

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ঈদুল ফিতরের নামাজ শেষে মোনাজাত করার সময় শামছুর রহমান (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে নাগেশ্বরী উপজেলার কেরামতিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

- Advertisement -nagad

ধারনা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

নিহত ওই মুসুল্লির বাড়ি নাগেশ্বরী পৌরশহরের সেনপাড়া এলাকায়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ঈদের নামাজ শেষে মোনাজাত করার সময় এক ব্যক্তি মারা গেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, সকাল ১০টার দিকে ঈদুল ফিতরের নামাজ শুরু হয়। নামাজ শেষে মোনাজাত করার সময় ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পরেন। তবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারনা করছেন স্থানীয় মুসুল্লিরা। পরে নিহতের স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে সেনপাড়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »