24.1 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িTop Newsকাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

 

- Advertisement -nagad

রিপন মারমা রাঙ্গামাটি
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিল্প এলাকায়
নিজ বাড়িতে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মোঃ বেলাল হোসেন(৩৬) নামে এক যুবক।

সোমবার (২৪ এপ্রিল) সকালে কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।নিহত বেলাল হোসেন কাপ্তাই শিল্প এলাকায় আবুল খায়ের এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরে আলম।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা
যায়,আত্মহননকারী বেলাল কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এ অস্থায়ী ভিত্তিতে চাকরি করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, বেলালের পরিবারের সাথে কথা জানতে পারলাম যে, গতকাল (রবিবার) রাতে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার সকালে তার পরিবারের লোকজন ঘুম থেকে ডাকতে গিয়ে বেড়ার ফাঁকে দেখতে পান তাঁর রুমে ওড়না গলায় দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছেন তিনি। পরে পুলিশ এবং স্থানীয়রা এসে মরদেহ উদ্ধার করে । তবে কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ শাহীনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে সকাল সাড়ে ৮ টায় পুলিশ সদস্যরা গিয়ে বেলালের নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করেন। সুরতহাল প্রস্তত করে মৃত্যুর সঠিক কারন নির্নয়ের নিমিত্তে ময়না তদন্তের জন্য লাশটি সোমবার রাঙ্গামাটিতে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারন সংক্রান্তে মতামত প্রাপ্তি ও তদন্ত শেষ বিস্তারিত জানা যাবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »