20.4 C
Chittagong
Friday, 10 April 2026
বাড়িTop Newsঘূর্ণিঝড় মোখায় মূল ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব এলাকা 

ঘূর্ণিঝড় মোখায় মূল ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব এলাকা 

 

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে। বেলা তিনটার দিকে উপকূলীয় এলাকা পার হয় মোখা। তবে বাংলাদেশের স্থলসীমা অতিক্রম করার আগে রেখে যায় এর তাণ্ডবের চিত্র।ঘূর্ণিঝড় মোখায় তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কক্সবাজারের সেন্টমার্টিন, টেকনাফ ও উখিয়ায়। এরমধ্যে সেন্টমার্টিনের হাজারখানেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙেছে অনেক গাছপালা। উপড়ে পড়েছে বহু নারকেল গাছ। টেকনাফেও ঘরবাড়ি ভাঙার খবর পাওয়া গেছে। এছাড়া বেশকিছু গাছপালা ভেঙেছে। 

- Advertisement -nagad

এদিকে প্রচণ্ড ঝড়ো বাতাসের বেগে উখিয়ার রোহিঙ্গে ক্যাম্পের অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান রোববার বিকেলে গণমাধ্যমকে জানান, সকালের দিকে দ্বীপের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল। তবে দুপুর থেকে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতে শুরু করে। বেলা দুইটার পর প্রবল গতিবেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত তা অব্যাহত থাকে। এতে লোকজনের ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ছে। হাজারখানেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

রোববার (১৪ মে) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ২১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে। এ পথে আরও শক্তি হারিয়েছে এটি। উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড়টি।

এতে বলা হয়, এদিন বিকেল ৩টায় ‘মোখা’র কেন্দ্র সিতুয়ের কাছ দিয়ে কক্সবাজার এবং উত্তর মিয়ানমারের উপকূল অতিক্রম করে। বর্তমানে দেশটির স্থলভাগের উপর অবস্থান করছে এটি। সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম শেষ করতে পারে। সেই সঙ্গে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।

অতিপ্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে যা ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এর আগে দুপুরে ৭৪ কিলোমিটারের ভেতরে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে যা ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।

এরও আগে ভোরে কক্সবাজার ও উত্তর মিয়ানমারের উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় ‘মোখা’। সকাল ৯টায় যার কেন্দ্র ছিল কক্সবাজার বন্দর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে।

সেসময় ৭৪ কিলোমিটারের ভেতরে বাতাসের একটানা সর্বাধিক গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়ার আকারে যা ২১৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

- Advertisment -

সর্বশেষ

Translate »