33.2 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsশেখ হাসিনার সঙ্গে ফোনে ১০ মিনিট কথা বললেন এরদোয়ান

শেখ হাসিনার সঙ্গে ফোনে ১০ মিনিট কথা বললেন এরদোয়ান

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার (৩১ মে) রাত সোয়া ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ মিনিট কথা বলেন তিনি।

- Advertisement -nagad

সরকার প্রধানের সহকারী প্রেস সচিব-২ এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এসময় পুনর্নির্বাচিত তুর্কি রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান শেখ হাসিনা। ফোনে কুশল বিনিময় করেন তারা। ১০ মিনিট পরস্পরের সঙ্গে কথা বলেন দুই নেতা।  

তুরস্কের দ্বিতীয় দফা জাতীয় নির্বাচনে জয়লাভ করেন এরদোয়ান। এজন্য তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। দেশটিতে ভোটারের হার ছিল ৮৬ শতাংশের ওপরে। সঠিক নেতা নির্বাচনে তুরস্কের জনগণের আস্থায় আনন্দ প্রকাশ করেন শেখ হাসিনা। রান অফ নির্বাচনের পর যা প্রমাণিত হয়েছে। 

ফোনে শেখ হাসিনা জানিয়েছেন, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্কে ধ্বংসাত্মক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে বাংলাদেশের জনগণ। দেশটির যেকোনো প্রয়োজনে ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল তারা।

Advertisement

কৃতজ্ঞতা প্রকাশ করে এরদোয়ান বলেন, তুরস্কের উচ্ছ্বসিত জনগণের সঙ্গে দ্বিতীয় দফা নির্বাচনে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ মানসিকভাবে জয়লাভ করেছে। এসময় বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার কামনা করেন।

এসময় বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শেখ হাসিনার সঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন এরদোয়ান।

প্রেসিডেন্ট এরদোয়ান ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তার মাধ্যমে তুরস্কের জনগণের জন্য শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার ভোটে ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ের কাছাকাছি যান এরদোয়ান। তার প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলুর ভোট ছিল ৪৪ দশমিক ৮ শতাংশ। 

তবে পরের নির্বাচনে জয়ী হন এরদোয়ান। এতে টানা তিনবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এ নিয়ে তিন দশক তুরস্ক শাসন করতে যাচ্ছেন ৬৯ বছর বয়সী রাজনীতিক।

- Advertisment -

সর্বশেষ

Translate »