24.3 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsআরও দুই সপ্তাহ লোডশেডিং হতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী  

আরও দুই সপ্তাহ লোডশেডিং হতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী  

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে চলমান লোডশেডিং পরিস্থিতির উন্নতি হতে পারে। রোববার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

- Advertisement -nagad

এসময় গরমের মধ্যে লোডশেডিং দেয়ার জন্য দেশবাসীর কাছে দুঃখও প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

কিছুদিন ধরে লোডশেডিং বেড়ে গেছে জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, হিটওয়েভ হচ্ছে, ফলে চাহিদা বেড়ে গেছে। জ্বালানি যোগান দিতে কষ্ট হচ্ছে। অনেক কেন্দ্র অর্ধেক উৎপাদন করছে।
তিনি বলেন, এখন ২ হাজার ৫০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। পরিস্থিতি যে অসহনীয় তা জানি। দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা কত তাড়াতাড়ি আনা যায় সেই চেষ্টা চলছে। আশা করি ১০/১৫ দিনের মধ্যে এ থেকে বেরিয়ে আসতে পারব। শিডিউল লোডশেডিংয়ে যাওয়ার চিন্তা আপাতত নেই। দুই সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে।

প্রতিমন্ত্রী বলেন, দুই মাস আগে থেকেই চেষ্টা করছিলাম। অর্থনৈতিক বিষয়, এলসি খোলার বিষয় থাকে, সব সমন্বয় করতে হয়। আমরা বিদ্যুৎকেন্দ্র প্রস্তুত করে বসে আছি। জ্বালানি আসার পেছনের বিষয় সব সময় আমাদের হাতে থাকে না। সমন্বয় কোথাও বাধাগ্রস্ত হলেই সমস্যা হয়। এবারও তাই হয়েছে।

গ্যাস, কয়লা এবং তেলের যোগান দিতে আমাদের সময় লাগছে উল্লেখ করে তিনি আরও বলেন, লোডশেডিংয়ের আকার খানিকটা বড় হয়েছে। পরিস্থিতি অনেকটা অসহনীয় হয়ে উঠেছে। আমরা চেষ্টা করছি দ্রুত সমাধান করার।

- Advertisment -

সর্বশেষ

Translate »