25.3 C
Chittagong
Wednesday, 23 September 2026
বাড়িTop Newsআজ বাসায় ফিরবেন খালেদা জিয়া 

আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া 

 

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে আজ (শনিবার) বিকেলে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১৭ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

- Advertisement -nagad

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেল ৫টায় এভার কেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হবেন।

এর আগে সোমবার (১২ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে এরপর পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয়।

পরে বিএনপি নেতারা জানান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার অন্যান্য রোগগুলো মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে লিভার ও কিডনি জটিলতা বেশি ভোগাচ্ছে তাকে। চিকিৎসকরা ওষুধ দিয়ে সেটাকে নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করে যাচ্ছেন। তিনি মোটামুটি ভালো আছেন।

এর আগে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

- Advertisment -

সর্বশেষ

Translate »