29.4 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsক্ষমতায় থাকার জন্য আমিও সেন্টমার্টিন লিজ দিতে পারতাম: প্রধানমন্ত্রী

ক্ষমতায় থাকার জন্য আমিও সেন্টমার্টিন লিজ দিতে পারতাম: প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ২০০১ সালে বিদেশিদের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। এবার কি সেন্টমার্টিন দ্বীপ বিক্রির মুচলেকা দিয়ে আসতে চায়? তারা তো ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। এখন কি তারা দেশ বিক্রি করবে?

- Advertisement -nagad

বুধবার (২১ জুন) দুপুরে তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব প্রশ্ন রাখেন। সম্প্রতি সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমি এতটুকু বলতে পারি, আমি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। আমার হাত থেকে এদেশের কোনো সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। গ্যাস বিক্রির মুচলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। এখনও যদি বলি আমাদের দেশ বা সেন্টমার্টিন দ্বীপ কাউকে লিজ দেব, তাহলে আমার ক্ষমতায় থাকা কোনো অসুবিধা নাই। আমি জানি সেটা। আমার দ্বারা সেটা হবে না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে আমি খেলতে দেব না। 

শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কাউকে আক্রমণ করবে বা এ ধরনের কাজ আমরা হতে দেব না।

প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে যে প্রায় ১১ লাখ রোহিঙ্গা এল, তারপরও তো মিয়ানমারের সঙ্গে ঝগড়া করিনি। আমরা তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছি। এরা যেন ফেরত যায়, সেজন্য চেষ্টা চালাচ্ছি।

Advertisement

আন্তর্জাতিক পর্যায়ে অনুরোধ করছি। ঝগড়া বা যুদ্ধ করতে চাইনি। কারণ আমরা জাতির পিতার পররাষ্ট্রনীতিতে চলছি, সবার সঙ্গে বন্ধুত্ব কা

- Advertisment -

সর্বশেষ

Translate »