25.9 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsবোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এসএসসি ফলপ্রার্থীর 

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এসএসসি ফলপ্রার্থীর 

 

খোরশেদুল আলম , চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাওয়াদ মো. শিশির (১৭) নামে এক এসএসসি ফলপ্রার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
নিহত শিশির বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী এলাকার সৈয়দ বাড়ির গোলাম মাহমুদের ছেলে। সে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল বলে জানা গেছে।

- Advertisement -nagad

স্থানীয়রা জানান, গত ১০ জুলাই উপজেলার জোটপুকুর এলাকায় একটি ভবনে ইলেকট্রিক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশির। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে ১২ জুলাই ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ছয়টায় তার মৃত্যু হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল জানান, শিশিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে। গ্রামে পৌঁছালে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »