27.6 C
Chittagong
Friday, 19 June 2026
বাড়িTop Newsকালুরঘাট সেতুর নিচে বোয়ালখালীতে নদীতে ডুবে কলেজ ছাত্র নিখোঁজ

কালুরঘাট সেতুর নিচে বোয়ালখালীতে নদীতে ডুবে কলেজ ছাত্র নিখোঁজ

 

- Advertisement -nagad

খোরশেদুল আলম,কর্ণফুলী নদী থেকে বল তুলতে গিয়ে মো.মিনহাজ (১৯) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন।

১৯ জুলাই, বুধবার বিকেল ৫টার দিকে বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।

নিখোঁজ মিনহাজ বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের মো. মাহমুদুল হকের ছেলে। সে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী মাসুদ জানান, কর্ণফুলী নদীর পূর্ব পাড়ে কালুরঘাট সেতু নিচে ফেরি ঘাটে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল মিনহাজ। এর এক পর্যায়ে বলটি নদীতে পড়লে তা তুলে আনতে যায় মিনহাজ। এসময় সে স্রোতের তোড়ে তলিয়ে যায়।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.সাইদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের ডুবুরি দল আগ্রাবাদ থেকে ঘটনাস্থলে আসলেই উদ্ধার কার্যক্রম শুরু হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »