24.2 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামঅসাম্প্রদায়িক চেতনার মাসিক ট্যাবলেট পত্রিকা হৃসুক বার্তা'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

অসাম্প্রদায়িক চেতনার মাসিক ট্যাবলেট পত্রিকা হৃসুক বার্তা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

 

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এক বর্ণিল অনুষ্ঠানমালার মধ্য দিয়ে হৃসুক বার্তার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী সু-সম্পন্ন হয়। হৃসুক পরিচালক মাভৈঃ শ্রীমতি অন্নপূর্ণা দেবীর আশীর্বাণীর মধ্য দিয়ে হৃসুক বার্তার প্রকাশক ডাঃ শ্রী নারায়ন চন্দ্র মজুমদার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সিনিয়র ডিন প্রফেসর ডঃ সুনীল ধর। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন গোল্ডেন লাইফ ইন্সুরেন্স লিমিটেড প্রধান কার্যালয়ের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ্রী সুমল কান্তি দাশ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বল করেন হৃসুক বার্তার প্রধান উপদেষ্টা বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ, গবেষক ও সমাজ চিন্তাবিদ অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী। আলোকিত অতিথি ছিলেন ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের সম্মানিত ও সুযোগ্য কাউন্সিলর শ্রী পুলক খাস্তগীর। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক দেব দুলাল ভৌমিক,রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফেকো সেন্টার চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডাঃ নারায়ণ চন্দ্র দেবনাথ এবং দ্য চিটাগং ট্রাস্ট বাংলাদেশ (সিটিবি) এর চেয়ারম্যান শ্রী অরুণ কান্তি মল্লিক। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সালাম, এডভোকেট মুসলিমা ইসলাম রুনা, মিসেস মমতাজ বেগম, ডাঃ দেবাশীষ মজুমদার ও শ্রী নুপুর দাশ গুপ্ত। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন প্রধান শিক্ষক শ্রী উত্তম কুমার চক্রবর্তী, শ্রী অমল কান্তি রুদ্র,লায়ন প্রদীপ চক্রবর্তী ও প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে এবং হৃসুক বার্তার সম্পাদক মাভৈঃ শ্রী তারানাথ চক্রবর্তীর সম্পাদকীয় বক্তব্য ও হৃসুক বার্তার চীফ কো-অর্ডিনেটর অধ্যক্ষ শ্রী অনুপ চক্রবর্ত্তী’র শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের আসন গ্রহণের পর সবাইকে ফুল দিয়ে বরণ এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল চট্টগ্রামের বিভিন্ন স্কুলের গরিব, দুস্থ ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা সহায়তার চেক প্রদান, লেখক সম্মাননা প্রদান, পৃষ্ঠপোষক সম্মাননা প্রদান এবং চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ড ,থানা/উপজেলা থেকে আগত প্রতিনিধিদের পরিচয় পত্র প্রদান করা। অনুষ্ঠানের সভাপতি , প্রধান অতিথি ও মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ অসহায় বন্ধু ক্যান্সার আক্রান্ত সুমনা

- Advertisement -nagad

সিংহের পরিবারের হাতে চিকিৎসা সহায়তাযর চেক তুলে দেন। হৃসুক বার্তার নিয়মিত লেখকদের হাতে লেখক সম্মাননা এবং পৃষ্ঠপোষকদের হাতে পৃষ্ঠপোষক সম্মাননা স্মারক তুলে দেন। চট্টগ্রামের বিভিন্ন স্কুলে অধ্যায়নরত দুস্থ, অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ তুলে দেন। নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন আনন্দমুখর পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় আজকের পুরো অনুষ্ঠান। শেষে আগত হৃসুক বার্তার সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের হাতে হৃসুক বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী স্মারক সংখ্যা ও দুপুরের খাবার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হৃসুক বার্তার যুগ্ম সম্পাদক শ্রীমতি শুক্লা আচার্য্য ও শিক্ষিকা রিনিক পাল মুন।
অনুষ্ঠানে আগত প্রধান অতিথি, আলোকিত অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিবৃন্দ সকলে হৃসুক বার্তার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জেনে ভূয়সী প্রশংসা করেন এবং হৃসুক ও হৃসুক বার্তার সাথে ভবিষ্যতে থাকার ব্যাপারে আশ্বস্ত করেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »