25.3 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামবোয়ালখালীতে বন্য হাতির হামলায় আশঙ্কাজনক বাক-প্রতিবন্ধী যুবক

বোয়ালখালীতে বন্য হাতির হামলায় আশঙ্কাজনক বাক-প্রতিবন্ধী যুবক

 

- Advertisement -nagad

খোরশেদুল আলম , বোয়ালখালী (চট্টগ্রাম) :
বোয়ালখালীতে বন্য হাতির হামলায় মো.সাইফুদ্দিন(৩৬) নামের এক বাক-প্রতিবন্ধী যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকাল ৮ টার দিকে উপজেলার করলডেঙ্গা পাহাড়ের মইতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত সাইফুদ্দিন আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ করলডেঙ্গা বখতিয়ার পাড়ার আবদুর রাজ্জাকের ছেলে। তার এক ছেলে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য মো.শহীদুল আলম বলেন, সাইফুদ্দিনের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাঁচার সম্ভাবনা কম।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.হামিদুল হক মান্নান বলেন, সাইফু্দ্দিন পেশায় একজন দিনমজুর। শনিবার সকালে প্রতিদিনের ন্যায় পাহাড়ে কাজে গিয়েছিল সে। সেখানেই বন্য হাতির সামনে পড়লে হামলার শিকার হয় সাইফুদ্দিন। এছাড়া বন্য হাতির পাল ক্ষেত ফসলের ব্যাপক ক্ষতি সাধন করেছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »