22.5 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িTop Newsকাপ্তাই হ্রদে নৌকা ডুবে সুমেন চাকমা নামে ১ যুবক নিখোঁজ

কাপ্তাই হ্রদে নৌকা ডুবে সুমেন চাকমা নামে ১ যুবক নিখোঁজ

 

- Advertisement -nagad

রিপন মারমা রাঙ্গামাটি
রাঙামাটির বরকলে কাপ্তাই হ্রদে নৌকা ডুবে সুমেন চাকমা(১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
সোমবার(৭ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসছে পাহাড়ি ঢল। এসময় বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় নৌকায় চরে যাচ্ছিল সুমেন চাকমা।পাহাড়ি ঢলের স্রোতে ডুবে যায় নৌকা। নৌকা চালক প্রাণে বেঁচে গেলেও স্রোতে তলিয়ে যায় সে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। তাকে খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে।
রাঙামাটির বরকল উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো উদ্ধার তৎপরতা চলছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »