23.4 C
Chittagong
Monday, 13 April 2026
বাড়িTop Newsপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন রওশন এরশাদ  

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন রওশন এরশাদ  

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।শনিবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, গণভবনে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

- Advertisement -nagad

তিনি বলেন, তারা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও তারা আলোচনা করেন। সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এ ছাড়া গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়েও এসময় আলোচনা হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »