27.6 C
Chittagong
Saturday, 11 April 2026
বাড়িTop Newsনির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি : মহাপরিচালক 

নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি : মহাপরিচালক 

 

নির্বাচনকালীন অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর পিলখানায় সদর দপ্তরে বিজিবির ফোর্স সাপোর্ট উইংয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -nagad

বিজিবি মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছে। দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং দেশগঠন ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে বিজিবির অনবদ্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

মহাপরিচালক আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিজিবির ওপর অর্পিত যেকোনো দায়িত্ব পালন এবং নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে।

এসময় বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ঢাকা মহানগর পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »