25.8 C
Chittagong
Wednesday, 15 April 2026
বাড়িTop Newsঢাকায় যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন 

ঢাকায় যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন 

 

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। সোমবার (১৬ অক্টোবর) তিন দিনের সফরে ঢাকায় আসেন তিনি। সফরের শুরুর দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের স‌ঙ্গে বৈঠক কর‌বেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন। প‌রে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। 

- Advertisement -nagad

এর আগে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, আফরিন আক্তার মূলত দুটি ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে আসবেন। একটি হলো রোহিঙ্গা সমস্যা, অন্যটি জাতীয় নির্বাচন। এ ছাড়া উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

সূত্রগুলো বলছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ সরব অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য চলতি বছর নতুন ভিসানীতি ঘোষণা করেছে এবং সম্প্রতি এর প্রয়োগও শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিনের এবারের সফরে নির্বাচন ইস্যুতে বিশেষ কোনো বার্তা থাকতে পারে। আশা করা হচ্ছে, তিনি রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার বিষয়ে ওয়াশিংটনের বার্তা ঢাকাকে পৌঁছে দেবেন।
 

- Advertisment -

সর্বশেষ

Translate »