30.8 C
Chittagong
Friday, 19 June 2026
বাড়িTop Newsবিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত 

বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত 

 

বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে ডিউটিরত অবস্থায় এক পুলিশ সদস্য (৩২) নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম-পরিচয় এখনো জানা যায়নি। শনিবার ২৮ (অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে মারা যান তিনি।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -nagad

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এর আগে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »