24 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামব্যাঙছড়ি জয় মঙ্গল বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন

ব্যাঙছড়ি জয় মঙ্গল বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন

 


রিপন মারমা রাঙ্গামাটি
নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙামাটি কাপ্তাইয়ে ব্যাঙছড়ি মারমা পাড়া জয় মঙ্গল বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) দিনব্যাপী
কঠিন চীবর দান উপলক্ষে কাপ্তাই ব্যাঙছড়ি মারমা পাড়ায় জয় মঙ্গল বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকার আয়োজনে’র
শুরু হয় এই কঠিন চীবর দান অনুষ্ঠান।
সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বৌদ্ধ বিহার থেকে শুরু হয়ে ব্যাঙছড়ি বগা পাড়া ও পুরণ পাড়ায় সড়ক প্রদক্ষিণ শেষে জয়মঙ্গল বৌদ্ধ বিহারে গিয়ে সমবেত হয়।
কঠিন চীবর দানৎসবে ভদন্ত পামোক্ষা মহাথেরো সভাপতিত্বে’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভদন্ত ক্ষেমাচারা মহাথেরো,
বিশ্বশান্তির মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, অষ্ট পরিষ্কারদান, মহা সংঘদান ,পঞ্চশীল গ্রহণ, কঠিন চীবর দানের মন্ত্র পাঠ,ধর্মদেশনা শেষে কঠিন চীবর দান করা হয়।
এসময় অনুষ্ঠানে সন্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন,ভদন্ত ঞানাওয়াইন্সা মহাথেরো।
এসময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভদন্ত উদ্ রা মহাথেরো,ভদন্ত উ.সুবন্নলংকারা মহাথেরো,ভদন্ত সুমনা মহাথেরো।
সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলনের মাধ্যমে শেষ হয়েছে দিনব্যাপী এই দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান
২০/১১/২৩

- Advertisment -

সর্বশেষ

Translate »