26 C
Chittagong
Tuesday, 22 September 2026
বাড়িTop News৯৯৯ এ জানানো যাবে নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ

৯৯৯ এ জানানো যাবে নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ

 

- Advertisement -nagad

নির্বাচন সংক্রান্ত যে কোনো সমস্যা বা অভিযোগ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানানো যাবে। এ ব্যাপারে ব্যবস্থা নেবেন রিটার্নিং কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৬ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুল হাসান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করার জন্য অনুরোধ করা হলো। ৯৯৯ এর মাধ্যমে পাওয়া নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য ও অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সংস্থাকে জানানো হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »