22.4 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িTop Newsদেশের বাইরে কার্ড দিয়ে নগদ অর্থ উত্তোলন বন্ধ করল ব্র্যাক ব্যাংক

দেশের বাইরে কার্ড দিয়ে নগদ অর্থ উত্তোলন বন্ধ করল ব্র্যাক ব্যাংক

 

দেশের বাইরে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে নগদ অর্থ তোলা বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) ব্যাংকটির রিটেল ব্যাংকিং ইউনিটের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -nagad


এর আগে রোববার (২৪ ডিসেম্বর) রাতে ব্র্যাক ব্যাংকের বিদেশি কার্ড ব্যবহারকারী গ্রাহকদের নোটিশের মাধ্যমে এ তথ্য জানায় ব্যাংকটি।

এতে বলা হয়, ২৪ ডিসেম্বর থেকে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে।

দেশে ডলার সংকট চলমান থাকায় এবং নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় ব্যাংকটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »