32.3 C
Chittagong
Monday, 13 April 2026
বাড়িTop Newsনির্দলীয় সরকারের অধীনে ফের নির্বাচনের দাবি বাম গণতান্ত্রিক জোটের

নির্দলীয় সরকারের অধীনে ফের নির্বাচনের দাবি বাম গণতান্ত্রিক জোটের

 

চলমান রাজনৈতিক সংকট দূর করতে জনসমর্থনহীন প্রহসনের সংসদ ভেঙে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ফের নির্বাচনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

- Advertisement -nagad

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর পুরানো পল্টনের মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি তুলে ধরেন জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। লুটপাট-দুর্নীতি বন্ধে খেলাপি ঋণ উদ্ধার ও পাচারকৃত টাকা ফেরত আনতে হবে। এসব দাবিসহ আরও ৭ দফা দাবি তুলে ধরেন তিনি।

দাবি আদায়ে আগামী ২৭ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভেরও ডাক দেয় দলটি। এছাড়া ২৮ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আরও কিছু আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বাম গণতান্ত্রিক জোট।

- Advertisment -

সর্বশেষ

Translate »