26.3 C
Chittagong
Friday, 10 April 2026
বাড়িTop Newsফরিদপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ 

ফরিদপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ 

 

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

- Advertisement -nagad

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মনসুরাবাদে ঢাকা-খুলনা মহাসড়কের খাড়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও পাঁচজন।

- Advertisment -

সর্বশেষ

Translate »