24.6 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িজাতীয়সংসদের হুইপ হিসেবে নিয়োগ পাচ্ছেন মাশরাফিসহ পাঁচজন 

সংসদের হুইপ হিসেবে নিয়োগ পাচ্ছেন মাশরাফিসহ পাঁচজন 

 

দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ পাঁচজন। বাকিরা হলেন- সাইমুম সরওয়ার কমল, নজরুল ইসলাম বাবু, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ইকবালুর রহিম।

- Advertisement -nagad


আজ সোমবার (২২ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিফ হুইপসহ সরকারদলীয় হুইপদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে।

আরও পড়ুন: কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোটগ্রহণ ৯ মার্চ

গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন সরকারি দল থেকে জানানো হয়েছে চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। এ ছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।

নতুন মুখ হিসেবে মাশরাফি ছাড়া আরও আছেন নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।

- Advertisment -

সর্বশেষ

Translate »