31.5 C
Chittagong
Sunday, 26 April 2026
বাড়িTop Newsসিআইপি জসিম উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত

সিআইপি জসিম উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত

 

- Advertisement -nagad

চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বোয়ালখালীর প্রবাসী ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন।
তিনি ৩য় বার মত সিআইপি নির্বাচিত হয়েছেন, বোয়ালখালী প্রেস ক্লাবের আজীবন সদস্য, বোয়ালখালী উপজেলার সমাজসেবক, চরণদ্বীপ ইউনিয়নের কৃতি সন্তান ছাত্র জীবন থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারন করেন সৃজনশীল রাজনীতির ধারা অব্যাহত রাখছেন ।
করোনা মাহামারিসহ বিভিন্ন সময়ে বোয়ালখালীর অসহায় দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। চরণদ্বীপ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি ছিলেন, একজন ক্রীড়া সংগঠক ও সামাজিক সংগঠক হিসেবেও তিনি কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটি সদস্য নির্বাচিত হতে পেরে মোঃ জসিম উদ্দিন সিআইপি বলেন, ধর্ম বিষয়ক উপ কমিটিতে ঠাঁই পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও দলের সব নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাবে বলে দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ১২ মার্চ মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ কমিটিতে মোট ২১৫ জনকে রাখা হয়েছে। উক্ত কমিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য খন্দকার গোলাম মওলা নকশেবন্দীকে ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. সিরাজুল মোস্তফাকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন করেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »