28 C
Chittagong
Sunday, 26 April 2026
বাড়িTop Newsপাবনায় বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ২ 

পাবনায় বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ২ 

 

পাবনার ফরিদপুরে বয়লার বিস্ফোরণে শিশুসহ দুইজন নিহত হয়েছে।

- Advertisement -nagad

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীরের চাতালে ধান সিদ্ধ করার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জারের ছেলে ও চালকল মালিক জাহাঙ্গীর আলম (৩৭) এবং চাতালে কর্মরত মহিলা শ্রমিক পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেন (৫)।

জানা গেছে, চাতালে ধান সিদ্ধ করার সময় ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে চাতালের মালিক জাহাঙ্গীর আলমের শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় শিশু তারেক হোসেনের গায়ে বয়লারের টুকরা পরলে গুরুতর আহত হয়। তাকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে টিম পাঠানো হয়। মরদেহ দুটি পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »