28.9 C
Chittagong
Thursday, 11 June 2026
বাড়িTop Newsবায়তুল মোকাররমে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

বায়তুল মোকাররমে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে মুসল্লিদের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় প্রথম জামাত শুরু হয়ে শেষ হয়েছে ৭টা ১১ মিনিটে।

- Advertisement -nagad

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে আসতে শুরু করেন।

প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, বায়তুল মোকাররমে সকাল ৭, ৮, ৯ ও ১০ ও ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত হবে।

ঈদের প্রথম জামাত সকাল ৭টায় হচ্ছে। এতে ইমাম হিসেবে রয়েছেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির রয়েছেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

- Advertisment -

সর্বশেষ

Translate »