26.3 C
Chittagong
Friday, 10 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামবঙ্গবন্ধুর সুদূর প্রসারী চিন্তার ফসল ছিল ৬ দফা - শেখ ইফতেখার সাইমুল...

বঙ্গবন্ধুর সুদূর প্রসারী চিন্তার ফসল ছিল ৬ দফা – শেখ ইফতেখার সাইমুল চৌধুরী`

 

 

- Advertisement -nagad

চট্টগ্রাম জেলা পাবলিক  প্রসিকিউটর  শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বাঙ্গালী জাতিকে স্বাধীন ভূখণ্ড দেওয়ার দীর্ঘ আন্দোলন সংগ্রাম পথ পরিক্রমা অতিক্রম করা একটি সুস্পষ্ট নির্দেশনা ছিল ৬ দফায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালীর হৃদয় ও ধ্বনিতে গতি বা তরঙ্গ সম্পর্কে একটি পরিচ্ছন্ন ধারনা ছিল বলেই সময়োপযুগী সকল সিদ্ধান্ত গ্রহণ করে জাতিকে স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। মুক্তি পাগল বাঙ্গালী জাতি বঙ্গবন্ধু যখন যেভাবে আহ্বান করেছেন তখনি তারা সে আন্দোলনে ঝাপিয়ে পড়েছেন, এবং বিজয় অর্জন করেছেন।

১০ জুন সোমবার  চট্টগ্রাম জেলা পিপি কার্যালয়ে  ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে  আলোচনা সভায়  তিনি আরো বলেন বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রাম কুসুম আস্তিন্ন ছিলনা, রক্তের দামে স্বাধীনতা অর্জন করতে হয়েছে।  জয় বাংলা সেদিন মুক্তিযুদ্ধের রণ ধ্বনি  ছিল। যারা ৬ দফা দিবস পালন করেনা তারা বাঙ্গালী জাতীয় সত্ত্বায় বিশ্বাস করেনা। সভায় বক্তব্য রাখেন অতি: পিপি অ্যাডভোকেট তপন কুমার দাশ, মোহাম্মদ মহসিন, মাহাতাব উদ্দিন চৌধুরী, পাপড়ি সুলতানা, আজাহারুল হক, রবিউল আলম, সহকারী পিপি জাহেদুল ইসলাম, টিপুশীল জয়দেব, , সেলিম উদ্দিন চৌধুরী, আরমান শাহ,   সেলিনা আক্তার সহ প্রমূখ। সভা শেষে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়, এই যাবৎকালে স্বাধীনতা সংগ্রামী ও গণতান্ত্রিক আন্দোলন পরবর্তী সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »