30.4 C
Chittagong
Saturday, 6 June 2026
বাড়িTop Newsঈদের ছুটি শেষে বুধবার খুলছে অফিস, চলবে নতুন সূচিতে

ঈদের ছুটি শেষে বুধবার খুলছে অফিস, চলবে নতুন সূচিতে

 

ঈদুল আজহার ছুটি শেষে বুধবার (১৯ জুন) খুলছে সরকারি অফিস। গত শুক্রবার (১৪ জুন) থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৮ জুন)। একই সঙ্গে বুধবার থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস।

- Advertisement -nagad

সোমবার (১৭ জুন) সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়েছে।

ঈদের আগে গত বৃহস্পতিবার (১৩ জুন) ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। ঈদ ঘিরে গত ১৪ জুন থেকে শুরু হয়েছিল টানা পাঁচদিনের ছুটি।

ঈদ উপলক্ষ ১৬, ১৭ ও ১৮ জুন (রবি, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি ছিল। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। সেজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গত ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি কাটাচ্ছেন।

ছুটিতে যারা দূর-দূরান্তে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গিয়েছেন তারা অনেকেই মঙ্গলবারের মধ্যেই কর্মস্থলে ফিরবেন। বুধবার থেকে শুরু করবেন অফিস। ঈদের পরে প্রথম কর্মদিবসে সচিবালয়সহ সরকারি অফিসগুলোতে ঈদের আমেজ থাকে। উপস্থিতিও থাকে কিছুটা কম। তাই ধারণা করা হচ্ছে, বুধ ও বৃহস্পতিবার অনেকটাই ঢিলেঢালা থাকবে সচিবালয়। আগামী রোববার থেকে পুরোদমে শুরু হবে অফিস।

- Advertisment -

সর্বশেষ

Translate »