28.5 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িTop Newsচকরিয়ায় ঈদে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চকরিয়ায় ঈদে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত ২

 

কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেল নিয়ে তিনবন্ধু ঘুরতে বের হয়ে ম্যাজিক গাড়ির সাথে মূখোমূখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়।

- Advertisement -nagad

মঙ্গলবার (১৮জুন)দুপুরে চকরিয়া উপজেলার চকরিয়া মগনামা সড়কের হারবাং ছড়া ব্রীজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়ার পেন্ডাইর পাড়ার সিরাজ মিয়ার একমাত্র ছেলেও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন শাওল(১৯)

এছাড়া মোঃ রাকিব(২১)নামে অপর এক বন্ধু মারাত্মকভাবে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,বেলা ১২টার দিকে তাইয়েব দুই বন্ধু রাকিব ও শাহাদাত হোসেন শাওল সহ মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে মগনামা ঘাটের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে হারবাং ছড়া ব্রীজ নামক এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সাথে ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাইয়েবের মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত হয় বাইকে থাকা রাকিব ও শাহাদাত। স্থানীয়রা এদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যায়।প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্হা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সেখানে চিকিৎসাধীন অবস্হায় শাহাদাত হোসেন শাওলের মৃত্যু হয়।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহত তাইয়েবের লাশ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে রয়েছে।চিকিৎসাধীন অবস্হায় নিহত শাহাদাত হোসেনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।আইনগত প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »