33.2 C
Chittagong
Saturday, 6 June 2026
বাড়িTop Newsস্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার থেকে গুলি এলে আমরাও পাল্টা গুলি চালাবো

স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার থেকে গুলি এলে আমরাও পাল্টা গুলি চালাবো

 

বাংলাদেশের দিকে আর গুলি না চালাতে মিয়ানমার আর্মি ও আরাকান আর্মিকে জানিয়ে দেওয়া হয়েছে, নইলে আমরাও পাল্টা গুলি চালাবো, এমনটিই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

- Advertisement -nagad

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে বিভিন্ন জাতি-গোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা যতদূর শুনেছি আরাকান রাজ্যের আরাকান আর্মি অনেক এলাকা দখল করে নিয়েছে। সেজন্য মিয়ানমারের যে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), তারা আত্মরক্ষার্থে আমাদের এলাকায় পালিয়ে আসছে। কাজেই সেখানকার অবস্থা কী, সেটা আমরা বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, তারা মাঝে মাঝে ভুল করে আমাদের বিজিবির দলের ওপর গুলি করেছিল। তাদের জানিয়েছি। তারা যেটা বলছে যে, সুনির্দিষ্টভাবে বাংলাদেশের পতাকা যেন উড়িয়ে যায়। তাহলে আর কেউ গুলি করবে না।

- Advertisment -

সর্বশেষ

Translate »