34 C
Chittagong
Monday, 6 April 2026
বাড়িঅপরাধনাটোরে বিএনপি সমাবেশে হামলা - জেলা আহ্বায়ক সহ আহত ৬

নাটোরে বিএনপি সমাবেশে হামলা – জেলা আহ্বায়ক সহ আহত ৬

 

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়েছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

- Advertisement -nagad

বুধবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে শহরের আলাইপুরে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু আসছিলেন। এ সময় শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তার পা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

অন্যদিকে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৬ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, বিএনপির একজন সিনিয়র নেতাকে দিনের বেলায় রাজপথে কুপিয়ে যায় দুর্বৃত্তরা। এমন ঘটনা খুবই দুঃখজনক। তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি।

নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বিষয়টি শুনেছেন। সকাল থেকেই তিনিসহ পুলিশ সদস্যরা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এ বিষয়ে কোনো অভিযোগ পাননি বলে জানান তিনি।

- Advertisment -

সর্বশেষ

Translate »