27.3 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িসারাদেশদেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

- Advertisement -nagad

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ (৪ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় টেকনাফে দেশের সর্বোচ্চ ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে।তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

- Advertisment -

সর্বশেষ

Translate »