বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইল জেলার ওপর দিয়ে প্রবাহিত সবকটি নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে বন্যা মোকাবিলায় জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম তৎপর রয়েছেন বলে জানান তিনি।
এ দিকে ঝিনাই নদীর পানি বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় জেলার ভুঞাপুর, কালিহাতী, নাগরপুর, গোপালপুর ও সদর উপজেলার কয়েকটি গ্রাম নতুন করে বন্যাকবলিত হয়ে পড়েছে। দিনভর প্রবল স্রোতে নদীর পানি এসব এলাকার বাড়িঘর ও ফসলি জমিতে প্রবেশ করছে। এতে করে বিপাকে পড়েছেন এসব এলাকার লোকজন।

