24 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িTop Newsকক্সবাজার এক্সপ্রেস ট্রেন, থামতে হলো কালুরঘাট সেতুর গেটের পাল্লায় লেগে।

কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, থামতে হলো কালুরঘাট সেতুর গেটের পাল্লায় লেগে।

 

সংস্কারাধীন কালুরঘাট সেতু পশ্চিম প্রান্তের অস্থায়ী গেটের পাল্লার সাথে লেগে থামতে হলো ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। ফলে ট্রেনটি কক্সবাজার পৌঁছায় ২৫ মিনিট দেরিতে।

- Advertisement -nagad

রবিবার (৭ জুলাই) ভোরে ট্রেনটি সেতু পার হওয়ার সময় পশ্চিম প্রান্তের অস্থায়ী গেটের পাল্লার সাথে ট্রেনের কোচের বডি লেগে যায়। এতে কয়েকটি কোচের রঙ উঠে যায়।

জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেস কালুরঘাট সেতু পার হচ্ছিল। এসময় ট্রেনের রেকের কোচের সাথে অস্থায়ী গেটের ঘষা লাগে। ফলে ট্রেনটি সেতু থামতে হয়। অস্থায়ী গেটটি কেটে সরিয়ে নিলে কক্সবাজার এক্সপ্রেস নির্ধারিত শিডিউলের ২৫ মিনিটে দেরিতে সকাল ৭ টা ৪৫ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশনের পৌঁছায়।

রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত বলেন, সংস্কারাধীন কালুরঘাট সেতুর নগর প্রান্তের অস্থায়ী গেট খুলে দেওয়ার পর বাতাসে গেটের একটি ট্রেনের সাথে লেগে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পাল্লাটি সরিয়ে নিয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »