25.2 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামশেরওয়ানী' পুরস্কার গ্রহণ করলেন সাংবাদিক হাসান আকবর

শেরওয়ানী’ পুরস্কার গ্রহণ করলেন সাংবাদিক হাসান আকবর

 

নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: চট্টগ্রাম একাডেমি আয়োজিত সাংবাদিকতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, লোকমান খান শেরওয়ানী ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন কর্মী। তিনি ছিলেন একজন বাঙালি কবি ও সাংবাদিক। তাঁর নামে সাংবাদিকতা পুরস্কার প্রবর্তন করে চট্টগ্রাম একাডেমি প্রশংসা কুড়িয়েছে।

- Advertisement -nagad

একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে ও কবি-সাহিত্যিক রাশেদ রউফের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ই-লানিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খান। বিশেষ অতিথি ছিলেন শেরওয়ানীর পুত্র কামরুল হুদা খান।

বক্তব্য রাখেন একাডেমির সাবেক মহাপরিচালক ড. আনোয়ারা আলম ও নেছার আহমদ। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক জাহাঙ্গীর মিঞা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাডেমির পরিচালক রেজাউল করিম ন্বপন, প্রাবন্ধিক মুহাম্মদ মুজিবুর রহমান, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, কবি-গীতিকার জসিম উদ্দিন খান প্রমুখ।

অনুষ্ঠানে আরো ছিলেন প্রফেসর রীতা দত্ত, গল্পকার বিপুল বড়ুয়া, প্রাবন্ধিক এস এম আবদুল আজিজ, কবি সুলতানা নুর জাহান রোজী, এস এম মোখলেসুর রহমান, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, গল্পকার ফারজানা রহমান শিমু, অধ্যাপক শামীমা নার্গিস, সমাজব্রতী মির মাহফুজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়ায় সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হয় দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবরকে। সভাপতি ও প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক হাসান আকবরের হাতে সম্মাননা স্মারক, সনদ ও নগদ টাকা তুলে দেন।

প্রধান অতিথি ই-লানিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খান বলেন, লোকমান খান শেরওয়ানীর নামে এই পুরস্কারের মাধ্যমে প্রতিভাসম্পন্ন সাংবাদিককে মূল্যায়ন করা হচ্ছে। হাসান আকবর আগামীতে অনুসন্ধানী প্রতিবেদনের কোনো বই প্রকাশ করলে তাকে বিশ্বব্যাপী প্রকাশ ও বিপননের ব্যবস্থা করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।

বদরুল হুদা খান বলেন, মোমিন রোড-জামালখান এলাকা সাহিত্য-সংস্কৃতির চর্চার জন্য বিখ্যাত হয়ে উঠেছে। চট্টগ্রাম একাডেমিকে সেই চর্চার মূল মাধ্যম হিসেবে ব্যবহার করছে সংশ্লিষ্টরা।

সাংবাদিক হাসান আকবর তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমি আজাদীর হাসান আকবর হিসেবে পরিচিত হয়েছি। সাংবাদিকতায় এতটুকু পাওয়ার পেছনে আমি আজাদীর কাছে কৃতজ্ঞ। তিনি তাঁর মা ও স্ত্রীর ভূমিকার কথা তুলে ধরেন।

সিএনবিএন/প্রেস/এলসি

- Advertisment -

সর্বশেষ

Translate »