চট্টগ্রাম বাকলিয়া এলাকার তুলাতলি স্থানে পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।এসময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে প্রচুর সাউন্ড গ্রেনেডে, টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুড়ে।
পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে পাথর ছোড়াছুড়িও দেখা যায়।পুলিশের মারমুখী আক্রমনে আন্দোলনকারীরা কিছুটা পিছু হটে নগরীর বহদ্দারহাট এলাকার দিকে পিছু হটে।এরপর পুলিশ সামনের দিকে অগ্রসর হয়।
পুলিশ পুরো প্রস্তুতি নিয়েই মাটে আছে। তাদের সথে জলকামানসহ বিশেষ বিশেষ অস্ত্র সরঞ্জামাদি নগরীর রাস্তাগুলোতে দেখা যায়।অপরদিকে সাধারণ ছাত্রদের ডাকা সারাদেশব্যপী লকডাউনের তোয়াক্কা না করে কিছু কিছু রিকশা প্রাইভেট কার রাস্তায় নামলেও দূরপাল্লার বাসগুলোর চলাচল দৃশ্যমান ছিলো না।

