22.5 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িTop Newsতুলে নেয়ার পর আন্দালিব পার্থকে গ্রেফতার দেখানো হলো

তুলে নেয়ার পর আন্দালিব পার্থকে গ্রেফতার দেখানো হলো

 

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বারিধারার বাসা থেকে তাকে তুলে নেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে তার ব্যক্তিগত সহকারী জুয়েল দৈনিক মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -nagad

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এজন্য তাকে তুলে নেয়া হতে পারে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

 

সূত্র :মানবজমিন

- Advertisment -

সর্বশেষ

Translate »