28.5 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িজাতীয়অবসর পেলেন পিবিআই প্রধান বনজ কুমার

অবসর পেলেন পিবিআই প্রধান বনজ কুমার

 

সরকারি চাকরি থেকে অবসরে গেলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।

- Advertisement -nagad

মঙ্গলবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। সরকারি চাকরির বয়স শেষ হওয়ায় তাকে এ অবসর দেওয়া হয়।

রাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৯ জুলাই বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারকে সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী এ অবসর প্রদান করা হলো। এ ছাড়াও তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ চলতি বছরের ২০ জুলাই থেকে আগামী ২০২৫ সালের ১৯ জুলাই পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

পুলিশ বাহিনীতে চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত বনজ কুমার মজুমদারকে ২০২২ সালের ২২ জানুয়ারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয় সরকার। গত আট বছর ধরে তিনি পিবিআইয়ের নেতৃত্বে দিচ্ছিলেন।

 

- Advertisment -

সর্বশেষ

Translate »