আজ ২ আগষ্ট পবিত্র জুমার নামাজের পর বর্তমান বাংলাদেশের অস্থির অবস্থার অবসানপূর্বক দেশের উপর আল্লাহর রহমতের জন্য দোয়া করা হয়।চট্টগ্রাম বোয়ালখালী থানার অন্তর্গত পশ্চিম কধুরখীল পাঠান পাড়াস্থ ‘ইন্নামিন চৌধুরী জামে মসজিদ’ এর জুমার ইমাম মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন সাহেব জুমার নামাজের সালাম ফিরিয়ে কিছুক্ষণ দুরুদ ও তাসবীহ পড়ার পর মোনাজাতের জন্য হাত উত্তোলন করেন, উপস্থিত মুসল্লীগনও উনার সাথে হাত তোলেন। মুনাজাতে তিনি ”আল্লাহ তুমি বাংলাদেশের উপর রহমত করো, আল্লাহ তুমি বাংলাদেশের উপর রহমত নাজিল করো এবং বাংলাদেশের ছাত্রছাত্রীদের জান মালের হেফাজত করো” বলে দোয়া করে মুনাজাত শেষ করেন।
পবিত্র জুমার দিন মুসলিম ধর্ম প্রান মানুষের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। জুমাবারকে গরীবের হজ্জও বলা হয়ে থাকে। এই দিনটির জুমার নামাজ খুবই গুরুত্বের সাথে পড়ে থাকেন প্রতিটি মুসলিম।জুম্মার দিন জুম্মার নামাজের জন্য যে যত তাড়াতাড়ি মসজিদে আসবে সে তত বেশি সওয়াব পাবে। জুম্মার গুরুত্ব আল্লাহর কাছে এতবেশী যে, পবিত্র কোরআনে ‘জুমআ’ নামে একটি সুরা আছে।
এই দিনের গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনে সুরা ‘জুমআ’ এর নয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন “জুমার দিনে যখন সালাতের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকিনা ত্যাগ করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে।”
অর্থাৎ আল্লাহ পাক জুমার নামাজের আযান দেওয়ার পর বৈষয়িক বা দুনিয়াবী সব কাজ স্থগিত করে নামাজ আদায়ের জন্য মসজিদে কাতার বন্দী হওয়ার আদেশ দিয়েছেন।জুমার দিন বিশেষ মর্যাদাবান ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো এই দিনে বিশেষ একটি বরকতময় সময় আছে, বান্দা তখন কল্যাণের যা-ই দোয়া করে আল্লাহ তায়ালা কবুল করেন।
বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো এই জুমার দিন!!

