রাজধানীর আফতাবনগরে আজ শনিবার সকাল সাড়ে ১০টার পরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় একপাশ বন্ধ করে বিক্ষোভ চলছে। সকাল সাড়ে ১০টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন।
আন্দোলনকারীরা ‘আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে’, ‘আমার ভাই জেলে কেন, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না’ বলে স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে অনেক পুলিশ সদস্যকে মোতায়েন থাকতে দেখা গেছে।
কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। এই কর্মসূচি অনুযায়ী আজ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীরা অবস্থান নেন।

