31.7 C
Chittagong
Friday, 18 September 2026
বাড়িজাতীয়চট্টগ্রাম নিউমার্কেট এলাকা যেন বিক্ষোভকারীদের জনসমুদ্র!

চট্টগ্রাম নিউমার্কেট এলাকা যেন বিক্ষোভকারীদের জনসমুদ্র!

 

চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় একত্র হয়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল।  এই প্রতিবেদন লেখার সময়ও বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা আসছিলেন।

- Advertisement -nagad

নিউমার্কেট এলাকায় উপস্থিত প্রতিবেদক জানান, আজ শনিবার দলে দলে নগরের প্রানকেন্দ্র খ্যাত নিউমার্কেট চৌরাস্তা মোড়ে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। সময় যত গড়াতে থাকে, আন্দোলনকারীদের সংখ্যা তত বাড়তে থাকে। হাজারো মানুষের ভিড়ে নিউমার্কেট চৌরাস্তা  ও এর আশপাশের এলাকায় পা ফেলার জায়গা নেই।

নিউমার্কেট চৌরাস্তা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, তুই কেন বাহিরে’ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে,’ ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত,’ ‘স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান, অভ্যুত্থান’, ‘পদত্যাগ পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ’ ‘এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি’ এমন নানা স্লোগান দিচ্ছেন।

এসময় পাহাড়ি আদিবাসী বিক্ষোভকারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। তাঁদেরকে বিভিন্ন স্লোগান সম্বলিত যেমন- ‘পাহাড় ও সমতলে, লড়াই হবে সমানতালে’, ‘গনহত্যার রাজনীতি, গণতন্ত্রের নমুনা হতে পারে না’,’পাহাড় সহ সারা দেশে, গন গ্রেফতার বন্ধ কর’ পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই বিক্ষোভ মিছিলের আশেপাশে নগরীর আলকরন এলাকাসহ বেশ কয়েকটি স্থানে পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা যায়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো রকম সহিংসতার খবর পাওয়া যায়নি।

সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’ দাবিতে গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও কাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »