32.4 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িজাতীয়ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ফোর-জি ইন্টারনেট আবার বন্ধ! ব্রডব্যান্ডও বন্ধ হতে পারে?

ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ফোর-জি ইন্টারনেট আবার বন্ধ! ব্রডব্যান্ডও বন্ধ হতে পারে?

 

সাত দিনের মাথায় ফের বন্ধ করে দেয়া হয়েছে মোবাইলের ফোর-জি ইন্টারনেট সেবা। গতকাল রোববার দুপুর ১২টার পর সরকারি একটি সংস্থার নির্দেশে ফোর-জি সেবা বন্ধ করা হয়। ফোর-জি বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না। তখন শুধু টু-জির মাধ্যমে কথা বলা যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোবাইল অপারেটরদের গতকাল সরকারি একটি সংস্থা বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফোর-জি নেটওয়ার্ক বন্ধ থাকবে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেটেও সামাজিক যোগাযোগের এ দুটো মাধ্যমে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা। এদিকে হঠাৎ করে ফের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন গ্রাহকেরা। বিটিআরসি বলছে, মোবাইল ইন্টারনেট বা ফেইসবুক বন্ধের বিষয়ে কোনো তথ্য তাদের কাছে নেই।

- Advertisement -nagad

শাহীন আকতার নামে এক গ্রাহক বেলা ২টার দিকে বলেন, সকাল থেকে মোবাইল ডেটা দিয়েই সব কিছু চলছিল। ফেইসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয়া হয়েছে, এখন আর চলছে না, মেসেজ পাঠাতে গেলাম, দেখি যাচ্ছে না। বারবার মোবাইল ডেটা বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? অনেক জরুরি কাজও তো আমাদের করতে হয়।”
এ বিষয়ে প্রশ্ন করলে বিটিআরসি সচিব নূর-ই-খাজা আলামীন বলেন, মোবাইল ইন্টারনেট বন্ধের এমন কোন নির্দেশনা আমরা কর্তৃপক্ষের কাছ থেকে পাইনি। এ বিষয়ে কিছুই জানি না।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ-আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল হক বলেন, ইন্টারনেট বন্ধের জন্য আমাদের পর্যন্ত নির্দেশনা আসতে হয় না। আমাদের উপরে আরো দুটি লেয়ার রয়েছে, বন্ধ করার হলে তারাই বন্ধ করে দেন। আমরা তো শুধুমাত্র প্রোভাইডার। তবে এ বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।
এ বিষয়ে কথা বলতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করা হলে তিনি ধরেননি।

অনেকে ধারণা করছেন গতবারের ন্যয় আজ সোমবার ব্রডব্যান্ড নেটওয়ার্কও বন্ধ হয়ে যেতে পারে।

- Advertisment -

সর্বশেষ

Translate »