24.1 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িTop Newsমঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান-অফিস খোলা

মঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান-অফিস খোলা

 

আগামীকাল মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা খোলা থাকবে। একই সঙ্গে স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

- Advertisement -nagad

আগামীকাল মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা খোলা থাকবে। একই সঙ্গে স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

সোমবার (৫ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা খাকবে।

এদিকে আজ সোমবার জনগণের উদ্দেশে ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সব হত্যা ও অন্যায়ের বিচার হবে। আপনারা সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমরা সব দায়দায়িত্ব নিচ্ছি। আপনাদের কথা দিচ্ছি, আশাহত হবেন না। যত দাবি আছে, সেগুলো আমরা পূরণ করবো। দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো। আমাদের সহযোগিতা করুন। প্রতিটি হত্যার বিচার হবে।

ভাঙচুর, হত্যা, সংঘর্ষ ও মারামারি থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা যদি কথা মতো চলেন, একসঙ্গে কাজ করি। নিঃসন্দেহে সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারবো। মারামারি ও সংঘাত করে আর কিছু পাবো না। তাই দয়া করে ধ্বংসযজ্ঞ, অরাজকতা ও সংঘর্ষ থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবো।

- Advertisment -

সর্বশেষ

Translate »