31.5 C
Chittagong
Wednesday, 8 April 2026
বাড়িTop Newsজনতার প্রস্তাবকারী অন্তর্বর্তীকালীন সরকারই দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে

জনতার প্রস্তাবকারী অন্তর্বর্তীকালীন সরকারই দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রপতিও এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তাঁকে প্রধান করে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। এই সরকারের একটি প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে। যেখানে নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে। খুবই দ্রুত সময়ের মধ্যে এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

- Advertisement -nagad

মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠক শেষে এসব কথা বলেন নাহিদ। তিনি বলেন, ‘আমরা সমন্বয়কবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটি আমাদের সঙ্গে সম্মানিত শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজীম উদ্দিন খান একত্রে বঙ্গভবনে এসেছিলাম। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের একটি ফলপ্রসু আলোচনা হয়েছে। ছাত্র ও নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যে সরকারের প্রস্তাব করা হবে, সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই নিশ্চয়তা আমরা বঙ্গভবন থেকে পেয়েছি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘সবার প্রতি আহ্বান থাকবে আজকে তিনবাহিনীর প্রধান ও রাষ্ট্রপতির সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তাঁরা অভ্যুত্থানকারী ছাত্র–নাগরিকদের সম্মান জানিয়েছেন। পাশাপাশি দেশে যে অরাজক পরিস্থিত চলছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা সবার প্রতি আহ্বান জানাবো, অভ্যুত্থানকারী ছাত্র–জনতার প্রস্তাবকারী অন্তর্বর্তীকালীন সরকারই দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে। জনগণ যাতে সেই আস্থা রাখেন।’

রাষ্ট্রীয় সম্পদ ও সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদেরকে অবশ্যই স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে হবে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি–শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে। ছাত্র নাগরিকেরা আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, মন্দির পাহারা দিচ্ছেন সবাই এটির প্রশংসা করেছেন। দেশে আইনশৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের নাশকতা, লুটপাট না হয় সেজন্য পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সবাই মিলে দেশ গঠনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব।’

- Advertisment -

সর্বশেষ

Translate »