27.3 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িজাতীয়বিসিবি'র সকল পরিচালকদের অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন

বিসিবি’র সকল পরিচালকদের অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন

 

শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চলছে পদত্যাগের হিড়িক। কেউ নিজে থেকেই পদত্যাগ করছেন, কেউ আবার চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব পরিচালকদের পদত্যাগ চাইছে অনেকেই।

- Advertisement -nagad

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বাইরে আজ ‘বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ’ সংগঠনের ব্যানারে প্রায় হাজারখানেক মানুষ প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন। ব্যানারে লেখা ছিল, ‘গত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনে পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিবাজ সকল পরিচালকদের অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন।’

বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের এই কর্মসূচিতে ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল হক, বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এই তিনজনের সঙ্গে প্রতিবাদ সভায় আরও অনেকেই বক্তব্য রাখেন। তাঁদের একটাই দাবি—বিসিবির সব পরিচালকদের পদত্যাগ করতে হবে।

স্টেডিয়ামের বাইরে মানববন্ধন করলেও বাংলাদেশ ক্রীড়া উন্নয়নের কর্মী-সমর্থকেরা ভেতরে ঢুকতে পারেননি। কারণ, সকাল থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নিরাপত্তায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

তবে প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে আমিনুলের নেতৃত্বে সংগঠকদের কয়েকজনের একটা দল স্টেডিয়ামের ভেতরে বিসিবি কার্যালয়ে বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে দেখা করতে গেছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »